গাংনীতে অফিস চলাকালীন ছাদের প্লাস্টার ভেঙে আতঙ্ক

অল্পের জন্য রক্ষা পেলেন কর্মকর্তা-কর্মচারীরা

আপলোড তারিখঃ 2026-03-10 ইং
গাংনীতে অফিস চলাকালীন ছাদের প্লাস্টার ভেঙে আতঙ্ক ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসে অফিস চলাকালীন সময়ে হঠাৎ করে ছাদের প্লাস্টার খসে পড়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অফিসে কর্মরতরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। 


অফিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ করে ছাদের একটি প্লাস্টার খসে পড়ে মেঝেতে আছড়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় অফিস কক্ষে কর্মরতদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলের পাশেই কয়েকজন কর্মকর্তা চেয়ারে বসে কাজ করছিলেন। তবে ঠিক সেই মুহূর্তে তারা ছাদের নিচে অবস্থান না করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।


গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. ইলিয়াস হোসেন বলেন, ২০২২ সালে এ অফিসে যোগদানের পর থেকে ভবনটিতে তেমন কোনো সংস্কার কাজ হয়নি। ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। অন্যদিকে জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. আশরাফুল আলম বলেন, ভবনের ছাদ ও দেয়ালে দীর্ঘদিন ধরেই ফাটল রয়েছে। ফলে প্রতিদিনই আতঙ্কের মধ্যেই অফিস করতে হয়। দ্রুত ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা।


এ বিষয়ে গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সোমবার সকালে অফিস চলাকালীন সময়ে হঠাৎ ছাদের প্লাস্টার খসে পড়ে। আল্লাহর রহমতে কেউ আহত হয়নি। তবে এতে অফিসের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


গাংনী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বছির উদ্দিন বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভবনটি অনেক পুরোনো হওয়ায় এর কিছু অংশ দুর্বল হয়ে পড়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)