মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৩

আপলোড তারিখঃ 2026-03-10 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৩ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা ফতাইপুর সড়ক এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মান্নাফ (৫০)। তিনি বুড়িপোতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামদেবপুর গ্রামের আছাদ আলীর ছেলে।


‎স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান তার মেয়ে তাসলিমা খাতুন (৩০) এবং নাতনি খাদিজা (৩ বছর) ও চাঁদনী খাতুনকে (৩ মাস) নিয়ে মোটরসাইকেলযোগে কামদেবপুর থেকে যাচ্ছিলেন। তারা ফতেপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মান্নাফ, তার মেয়ে ও দুই নাতনিকে উদ্ধার করে অটোরিকশাযোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক মান্নাফকে মৃত ঘোষণা করেন। আহত তাসলিমা খাতুন ও তার দুই কন্যা খাদিজা ও চাঁদনী খাতুনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।‎

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)