চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের অভিযানে উদ্ধার

২৮ মোবাইল ও প্রতারণার অর্থ হস্তান্তর

আপলোড তারিখঃ 2026-03-10 ইং
চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের অভিযানে উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে জেলা পুলিশ।  চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে গতকাল সোমবার দুপুর ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের মাধ্যমে বিভিন্ন মডেলের মোট ২৮টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।  একই সঙ্গে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া এক লাখ উনিশ হাজার টাকা উদ্ধার করা হয়। হারানো জিনিস ফিরে পেয়ে এ সময় ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তিনি মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন।


চুয়াডাঙ্গা জেলা পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে। পাশাপাশি পুলিশ সুপার ভুক্তভোগীদের ধৈর্য ও সহযোগিতার প্রশংসা করে ভবিষ্যতেও যেকোনো অপরাধের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুয়াডাঙ্গার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)