দর্শনায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আ*ত্মহ*ত্যা

আপলোড তারিখঃ 2026-03-10 ইং
দর্শনায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আ*ত্মহ*ত্যা ছবির ক্যাপশন:

দর্শনায় পৌর এলাকার আজমপুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন সুমাইয়া খাতুন (২০) নামের এক গৃহবধূ। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে তিনি তার নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটিয়েছে। জানা গেছে, সুমাইয়া খাতুন (২০) দর্শনা পৌর এলাকার আজমপুরের পলাশের স্ত্রী। প্রায় ২ বছর আগে তাদের বিবাহ হয় তবে কাজের সূত্রে স্বামী বাইরে থাকে এবং কোনো সন্তানও নেই। যার কারণে তিনি শ্বশুর বাড়িতে একাই বসবাস করতেন। তবে সুমাইয়া খাতুনের ভাই জানান, বেশ দীর্ঘদিন যাবৎ তার বোন অতিরিক্ত মাথা গরম ও মেজাজি হয়ে উঠেছিলো। যার কারণে প্রায় সকলের সাথেই সে রাগারাগি করে। এ জন্য প্রায়ই সে মাথার ডাক্তার দেখাতো। যে মানসিক সমস্যার কারণে এমন হচ্ছে কি না তাই। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত শেষে সুমাইয়ার বাবার বাড়ির এবং শ্বশুর বাড়ির লোকজনের কোনো অভিযোগ না থাকায় দুই পক্ষের কাছ থেকে লিখিত নিয়ে লাশ পরিবারের লোকজনের জিম্মায় দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)