ছবির ক্যাপশন:
দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল্লাহ আল মাসুদ (রানা মাসুদ)। তিনি চুয়াডাঙ্গা জেলার পলাশপাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহিম ও মোছা. মাহমুদার সন্তান। সম্প্রতি পত্রিকাটির কর্তৃপক্ষ তাকে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করে। সাংবাদিকতার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রানা মাসুদ বলেন, পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এলাকার বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার এই নিয়োগে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
