জীবননগর হাসাদাহে সংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি রুহুল আমিন

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রাখার চেষ্টা করব

আপলোড তারিখঃ 2026-03-09 ইং
জীবননগর হাসাদাহে সংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার হাসাদাহ মডেল কামিল (এমএ) মাদ্রাসা মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমি জনগণের কাছে যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, আমি চেষ্টা করব আমার দেওয়া কথা রাখার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান, জেলা নায়েবে আমির আজিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলা জামায়াতের আমির সাজেদুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাসাদাহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লাল্টু মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)