দর্শনায় নারীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫

আপলোড তারিখঃ 2026-03-09 ইং
দর্শনায় নারীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ ছবির ক্যাপশন:

দর্শনার বিভিন্ন এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার দুপুরে আসামিদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- দর্শনার ফুলবাড়ি গ্রামের আসাদুল ইসলাম (৩৮), জিহাদ হোসেন (২৭), সাইফুল ইসলাম (৪৬), কৃষ্টপুর বোয়ালমারী পাড়া এলাকার হাফিজুল ইসলাম (৩৪) ও বানু বেগম (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে দর্শনা থানার ওসি মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসাদুল ইসলাম, জিহাদ হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুল ইসলাম ও বানু বেগমকে গ্রেপ্তার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)