ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় মাসুদ রানা মাসুম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা ওরফে মাসুম আলুকদিয়া রাজাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া রাজাপুরের বোরিং ব্যবসায়ী ফজলু রহমানের কাছে দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে হাজির হন মাসুদ রানা মাসুম। এসময় বোরিং চালাতে হলে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। পরে জোরপূর্বক তালা ভেঙে বোরিং ঘরে ঢুকে নগদ ১ লাখ ৫০ টাকা ছিিেনয়ে নেয়। বোরিং মালিক ফজলুকে ঘর থেকে বের করে অভিযুক্তরা তা নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ফজলুর রহমান ২৫ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আলুকদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার প্রধান আসামি মাসুমকে গ্রেপ্তার করেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলায় মাসুদ রানা মাসুম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।
