হরিণাকুণ্ডুতে বিএনপির দোয়া ও ইফতার

আপলোড তারিখঃ 2026-03-08 ইং
হরিণাকুণ্ডুতে বিএনপির দোয়া ও ইফতার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৬ নম্বর ফলসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের ফকির মাহামুদ বিশ্বাসের আমবাগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিণাকুণ্ডু উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাইজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আনিচুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম রিয়াজ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নওশের আলী ও আব্দুল আজিজ এবং ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে ইফতারে অংশ নেন উপস্থিত নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)