আলমডাঙ্গার কলেজপাড়ায় রাস্তার ঢালাইয়ে অনিয়মের অভিযোগ

আপলোড তারিখঃ 2026-03-08 ইং
আলমডাঙ্গার কলেজপাড়ায় রাস্তার  ঢালাইয়ে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় চলমান রাস্তার ঢালাই কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে ঢালাইয়ের সময় সিমেন্ট পরিমাণ কম দেওয়া হয়েছে ও নিম্নমানের বালু ব্যবহার করা হয়েছে। এতে ঢালাই করা রাস্তার কিছু অংশে ইটের খোয়া ভেসে উঠেছে। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে।


জানা গেছে, পৌরসভার এডিপি (অউচ) প্রকল্পের আওতায় প্রায় সাড়ে নয় লাখ টাকার এ রাস্তার কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। তবে কাজের মান নিয়ে শুরু থেকেই স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এমনও অভিযোগ উঠেছে ঢালাই কাজে তুলনামূলকভাবে কম সিমেন্ট দিয়ে পরে কিছু জায়গায় সিমেন্টের আবরণ দিয়ে ডলে দিয়েছে।


স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, আমরা এলাকাবাসী মিলে একটি লিখিত অভিযোগ উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তদারকি দেখা যায়নি।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঢালাই কাজের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট মিস্ত্রিদের পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার করে ভালোভাবে ফিনিশিং করার নির্দেশ দিয়েছেন।


এদিকে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, বিষয়টি তদন্তের জন্য ইঞ্জিনিয়ার পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষা করে যদি কাজের মান খারাপ পাওয়া যায়, তাহলে অবশ্যই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বন্ধ করে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)