ছবির ক্যাপশন:
ডাকবাংলা সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন শ্রমিক লীগের ৪নং রাঙ্গিয়ার পোতা ও ডাকবাংলা বাজার শ্রমিক লীগের কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ডাকবাংলা আওয়ামী লীগের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। সাধুহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম নুরালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনিছুর রহমান বাবলু, শাহাজান মোল্লা প্রমুখ। ৪নং রাঙ্গিয়ারপোতা ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হয় মোজাহিদ ও সাধারণ সম্পাদক হাসিবুর, ডাকবাংলা বাজার শ্রমিক লীগের কমিটির সভাপতি হানেফ মন্ডল এবং সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
