দামুড়হুদায় সাইকেল চোর আটক

আপলোড তারিখঃ 2026-03-08 ইং
দামুড়হুদায় সাইকেল চোর আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর মাঠ থেকে সাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন আলমগীর ওরফে আলম (২৭) নামের এক যুবক। তিনি একই উপজেলার কোমরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে জুড়ানপুর হোদাদাগাড়ি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।


জানা যায়, জুড়ানপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে তোফাজ্জেল হোসেন মাঠে কাজ করার সময় রাস্তার পাশে তার সাইকেলটি রেখে দেন। এ সময় আলমগীর ওই সাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তোফাজ্জেল হোসেন বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাউদ্দিন। তিনি জানান, সাইকেল চুরি করতে গিয়ে এক চোরকে জনগণ আটক করেছে। পরে তাকে তারা থানায় সোপর্দ করে। তার নামে একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)