মুজিবনগরে সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2026-03-08 ইং
মুজিবনগরে সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

পবিত্র রমজান উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরকারি শিশু পরিবারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা স্বেুচ্ছাসেবক দিলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। এই শিশুদের প্রতি সমাজের বিত্তবান ও রাজনৈতিক কর্মীদের দায়বদ্ধতা রয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন। এছাড়া শিশুদের উৎসাহিত করতে এবং ইফতারে অংশ নিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা শামসুল, আল মামুন, আনোয়ার, এরশাদ। সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে সরকারি শিশু পরিবারের নিবাসী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)