ছবির ক্যাপশন:
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ঝিনাইদহে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজিদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি শেখ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর।
ঝিনাইদহ শহর শাখার সেক্রেটারি তানজিম বিন আলীমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জামায়াতের সাবেক আমীর ড. মুজাম্মেল হক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর দিবস সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দিনের শিক্ষা মুসলিম উম্মাহকে সাহস, ত্যাগ ও আদর্শিক জীবন গঠনে অনুপ্রাণিত করে। তারা তরুণ সমাজকে কুরআনের আলোকে নিজেদের জীবন পরিচালনার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
