ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি ক্যাম্পাসে ৭ম ব্যাচে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৭-এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল-আমিন ইসলাম (বকুল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজর উপাধ্যক্ষ প্রকৌশলী শামীমুল কবির, স্বাধিনতা চিকিৎসক পরিষদ মেহেরপুর জেলা সেক্রেটারী ও ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তাপস কুমার সরকার, উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মো. ইকবাল হুসাইন, অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রতিষ্ঠানের কোর্স কো-অর্ডিনেটর ডা. টিএম তাওয়াবুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা হাসানুজ্জামান, ফামের্সী বিভাগের ইন্সট্রাক্টর মাহফিজুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের বিশেষ আর্কষণ ছিল শিক্ষার্থীদের অভিনয়ে হাসানুজ্জামানের কথা ও পরিচালনায় `তুচ্ছ মনে হলেও তুচ্ছ নয়` নাটক পরিবেশিত হয়।
