ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে ৭ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের প্রাচীন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থিত মাওলানা রফিকুল ইসলাম রফিক ও হাফেজ আবু বকর সিদ্দিকীর নিজ বাসভবন সংলগ্ন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়।
৭ শতাধিক হতদরিদ্র, গরীব-দুঃখী, দুঃস্থ, অসহায়, শারীরিক প্রতিবন্ধী, ছিন্নমূল ও নিম্ন আয়ের নারী-পুরুষের মাঝে মাথাপিছু ২০ কেজি চাল ও ১ লিটার সয়াবিন তেল বিনামূল্যে বিতরণ করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে আন্দুলবাড়ীয়া খাঁপাড়া-পাঠানপাড়া জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম ক্বারী হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম রফিকের বড়পুত্র হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকীর মাধ্যমে এ অনুদান বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খাদ্য সহায়তার পাশাপাশি মাগুরা জেলায় টিউবওয়েল বিতরণ, অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ এবং স্বাবলম্বী করতে গরু, ছাগল, মহিষসহ গৃহপালিত প্রাণী বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মাওলানা ক্বারী রফিকুল ইসলাম রফিক, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকী, এনামুল হক ও সাব্বির খান।
