দামুড়হুদায় ২০ পিস ইয়াবাসহ চারজন আটক

আপলোড তারিখঃ 2026-03-05 ইং
দামুড়হুদায় ২০ পিস ইয়াবাসহ চারজন আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার দশমী পাড়ার জহুরুলের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দশমী পাড়ার শফিউল কবীর ইউসুফ আলীর ছেলে রাসেল (৩৪), কুদ্দুসের ছেলে জাকির (৩৮), মৃত আবুল কালামের ছেলে জহির (৪২) এবং ফিরোজের ছেলে আব্বাস (৪০)।

পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিহাব, পিএসআই সেলিম ও এএসআই অপরূপসহ সঙ্গীয় ফোর্স দশমী পাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় চারজনকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)