ছবির ক্যাপশন:
দামুড়হুদার কার্পাসডাঙ্গার কোমরপুর ব্রীজমোড়ের মেসার্স তরফদার মার্কেটের সামনে স্বল্পমুল্যে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস উদ্বোধন করেন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ নির্ধারিত প্যাকেজ ছিল ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল ৫০০ গ্রাম খেজুর। এর নির্ধারিত মূল্য ছিল ৫৯০ টাকা। এসয় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সামসুল আলম ইউপি সদস্য মনিরুজ্জামান মণ্টু।
