ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের রাসেলের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক হলেন- আলমডাঙ্গার নতিডাঙ্গা (পুরাতন মসজিদপাড়া) মঙ্গলের ছেলে সজিব হোসেন (২৫)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
