গাঁজা সেবনের সরঞ্জামসহ ৭ যুবক আটক

চুয়াডাঙ্গায় আক্কাস লেক পার্ক সংলগ্ন কলাবাগানে অভিযান

আপলোড তারিখঃ 2026-03-05 ইং
গাঁজা সেবনের সরঞ্জামসহ ৭ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার আক্কাস লেক ভিক পার্ক অ্যান্ড রিসোর্ট সংলগ্ন একটি কলাবাগানে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সরঞ্জামসহ সাত যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ শরীয়তুল্লাহর নেতৃত্বে একটি দল জব্বারের হোসেনের কলাবাগানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ সাতজনকে আটক করা হয়। পরে তাদের চুয়াডাঙ্গা সদর থানায় নেওয়া হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বুড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে প্রান্ত হোসেন (২২), মাটিকুমড়া গ্রামের আবু বক্করের ছেলে রিংকু মিয়া (১৮), আসাননগর গ্রামের মুকুল মণ্ডলের ছেলে সুমন আহমেদ (২০), চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোর্তজাপুর গ্রামের হামিদুল হোসেনের ছেলে বাঁধন হোসেন (২০), একই গ্রামের গোলাম হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯), দর্শনা থানার গোষ্ঠবিহার গ্রামের মনিরুল ইসলামের ছেলে আছিয়ান হোসেন (২০) এবং একই গ্রামের তৈয়ব আলীর ছেলে অনিক হোসেন (২০)।


পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।


এদিকে স্থানীয়দের দাবি, আক্কাস লেক ভিউ পার্ক ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। তারা নিয়মিত টহল ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীয়তুল্লাহ বলেন, ‘মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)