ছবির ক্যাপশন:
ঝিনাইদহের উত্তর নারায়নপুর বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
ডাকবাংলা সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সদর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য নোয়াব আলী মেম্বর, ১নং সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজীর উদ্দীন চেয়ারম্যান, স্কুল কমিটির সাবেক সভাপতি মোজাম্মল শেখ, প্রধান শিক্ষক আবু দাউদ, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মশিউর রহমান মাষ্টার, প্রমুখ। প্রধান অতিথি বলেন জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের ভুমিকা অনেক, তাই লেখাপড়ার দিকে ব্যাপক গুরুত্ব দিতে হবে। আশা করবো এই স্কুলের ছাত্র-ছাত্রীরা দেশের গুরুত্ব পূর্নভুমিকা পালন করবে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম বলেন, মেয়েরা তোমরা নিজেদের পায়ে দাড়াতে শেখো, ১৮ বছরের আগে কেউ বিয়ে করবে না। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার মেয়েকে সু-শিক্ষায় শিক্ষিত করাতে হবে। এ সময় স্কুল পরিচালনা কমিটির সভপতি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ৪ জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে স্কুলে আসা যাওয়ার জন্য বাইসাইকেল প্রদান করেন।
