ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বণিক সমিতির কার্যালয়ে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন।
সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য দেন বণিক সমিতির সহসভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক শফিউল ইসলাম ও ধর্মবিষয়ক সম্পাদক রেজাউল করিম কাবলু। আলোচনায় বক্তারা সমিতির দুই বছরের উন্নয়ন এবং পবিত্র রমজানে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
সংগঠনের সভাপতি আরেফিন মিয়া মিলন বলেন, পবিত্র রমজান মাসে আল কুরআন নাজিল হয়েছিল, তাই এই মাসের গুরুত্ব অপরিসীম। সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন- ব্যবসা করে হালাল রোজগার করতে। কারণ তিনি ব্যবসাকে হালাল করেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই পবিত্র মাসে আপনারা সততার সাথে ব্যবসা করবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাহী সদস্য জয়নাল আবেদীন ক্যাপ, হাজী রফিকুল আলম, মোহাম্মদ শরিফুল ইসলাম, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম, ফারুক আলী, কাবলু মিয়া, তোতা মিয়া, রতন আলী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্য হামিদুল ইসলাম আজম প্রমুখ। আলোচনা শেষে সমিতির কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
