ছবির ক্যাপশন:
জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকা মূল্যের ডিএনএ টেস্ট কিট উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার ভোর রাতে মহেশপুর-৫৮ বিজিবির রাজাপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী রাজাপুর গ্রামের শুকুর আলীর ভুট্টা খেতের মধ্যে থেকে ভারতীয় ২২০টি ডিএনএ টেস্ট কিট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
