দর্শনার আজমপুরে দিনে দুপুরে দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

আপলোড তারিখঃ 2026-03-04 ইং
দর্শনার আজমপুরে দিনে দুপুরে দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি ছবির ক্যাপশন:

দর্শনা পৌরসভার আজমপুর মাঠপাড়ায় দিনে দুপুরে বসতঘরের তালা ভেঙে নগদ টাকা স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে আজিমপুর মাঠপাড়ার মৃত দেলোয়ার হোসেনের মেয়ে মোছা. মায়া খাতুন (২০) উল্লেখ করেন, তিনি ও তার মা ফাতেমা খাতুন সকাল সাড়ে ৯টার দিকে ঘরের দরজায় তালা লাগিয়ে কর্মস্থলে যান। দুপুর ১২টার দিকে তার মা বাড়িতে ফিরে ঘরের তালা ভাঙা দেখতে পান। পরে স্থানীয়দের উপস্থিতিতে ঘরে প্রবেশ করে দেখা যায়, আলমারির তালা ভেঙে ১টি স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দুল, ১টি নাকফুল এবং নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরে।


অভিযোগে আরও বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময় বসতঘরে প্রবেশ করে উক্ত মালামাল নিয়ে যায়। বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করে সন্ধ্যার পরে দর্শনা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্থানীয়রা জানান, এলাকায় এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে, ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানায়, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)