পারকৃষ্ণপুর-মদনায় টিসিবি পণ্য বিক্রি

আপলোড তারিখঃ 2026-03-04 ইং
পারকৃষ্ণপুর-মদনায় টিসিবি পণ্য বিক্রি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা বাজারে খোলা বাজারে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এই টিসিবির পণ্য বিক্রি করা হয়। জানা যায়, উপজেলার পারকৃষ্ণপুর-মদনা এলাকার চারশত পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ নির্ধারিত প্যাকেজ পণ্য বিক্রি করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ২ কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর। নির্ধারিত মূল্য ছিল ৫৯০ টাকা। এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুসনে মোবারক শিলন। এসময় উপস্থিত ছিলেন রিয়া-রিত্তি স্টোরের মালিক ও টিসিবি ডিলার আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)