মহেশপুরে কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ

আপলোড তারিখঃ 2026-03-04 ইং
মহেশপুরে কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ‎গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ‎মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।


‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল বারী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার ফারুখ হোসেন প্রমুখ। ‎পরে বিভিন্ন এলাকার ৪০ জন কৃষকের প্রত্যেককে ২০ শতাংশ জমিতে চাষের জন্য ১০০ কেজি হলুদ বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)