বন্ড শোরুমে ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2026-03-04 ইং
বন্ড শোরুমে ১০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের বাদুড়তলা ও নিউমার্কেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানকালে আমদানিকৃত কাপড়ের প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করায় মো. রবিউল ইসলামের মালিকানাধীন ‘বন্ড’ নামের একটি কাপড়ের শোরুমকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।


পবিত্র মাহে রমজান উপলক্ষে কাপড় ও কসমেটিকসের দোকানগুলোতেও তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন কসমেটিকস বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম লার্জ, সদস্যসচিব মো. সুমন পারভেজ, নিউমার্কেট সমিতির সভাপতি হাজী ফিরোজ, সাধারণ সম্পাদক মো. আকরাম আলী, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)