ছবির ক্যাপশন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে জীবননগর উপজেলায় সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে জীবননগর বাসস্ট্যান্ডের মুক্ত মঞ্চ সংলগ্ন স্থানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়। সাধারণ মানুষের কথা বিবেচনা করে সুলভ মূল্যে কৃষি পণ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও জানান, সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে, ফলে মধ্যস্বত্বভোগীদের কোনো সুযোগ নেই। এতে করে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারছেন এবং তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপসহকারী কৃষি অফিসার শাহ আলম, আলমগীর হোসেন, আব্দুল আজিজ, মোর্শেদ বিল্লাহ, মাহবুব বিন সাদিক, শিমুল পারভেজ, ইয়াছিন আলী, রাজিব হাসান, রাকিব হোসেন, নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
