চুয়াডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-03-02 ইং
চুয়াডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আশরাফুল ইসলাম ওরফে ডারবি (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে শহরতলীর দৌলতদিয়াড় কোরিয়া পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আশরাফুল ইসলাম ওরফে ডারবি দৌলতদিয়াড় কোরিয়া পাড়ার রবিউল ইসলামের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলাল সরদারসহ সঙ্গীয় ফোর্স দৌলতদিয়াড় কোরিয়া পাড়াতে অভিযান পরিচালনা করেন। এসময় গোপন তথ্য অনুযায়ী ডারবিকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)