দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

আপলোড তারিখঃ 2017-11-16 ইং
দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় মাটি কাটাকে কেন্দ্র করে আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার কালিদাশপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আঃ জলিলের ছেলে লালু (৩৮) মাটির ঘরের জন্য গত মঙ্গলবার সরকারি জমির নালা থেকে মাটি কাটে এঘটনায় প্রতিবেশী চেতন মন্ডলের ছেলে ঠান্ডু বাঁধা দিলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।এঘটনার জেরে গতকাল সকাল ৯টার দিকে উভয় পক্ষের মাঝে ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে এক পক্ষের আলতাফ হোসেনের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী রেখা খাতুন (১৪), আঃ জলিলের ছেলে লালু (৩৮), আঃ খালেকের ছেলে নুরুজ্জামান (১৮) আহত হয়। অন্য পক্ষের চেতন আলী মন্ডলের ছেলে ঠান্ডু (৫০), ও সাবের আলীর ছেলে পিন্টু (৪০) গুরুতর আহত হয়েছে। আহতদের আলমডাঙ্গার হারদি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংঘর্ষের ব্যাপারে উভয় পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)