চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2026-03-01 ইং
চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মানবিক ফাউন্ডেশন ও ফেসবুক গ্রুপ ‘প্রিয় শহর চুয়াডাঙ্গার উদ্যোগে ৪র্থ বারের মতো ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও খেটে খাওয়া রোজাদারদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


ইফতার বিতরণকালে আয়োজকরা জানান, ‘পবিত্র রমজান মাসকে ঘিরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে গ্রুপের এডমিন, মডারেটর ও সম্মানিত সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ইফতার পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটতে দেখা যায়, যা আয়োজকদের অনুপ্রাণিত করেছে বলে তারা জানান। এ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন গ্রুপের প্রধান এডমিন যুবরাজ খান রিমনসহ তাঁর আত্মীয়-স্বজন এবং গ্রুপের অন্যান্য এডমিন, মডারেটর ও সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের সহসভাপতি মোহাম্মদ মামুন খান, অর্থ সম্পাদক রিঙ্কু, বোরহান, আব্দুল্লাহ, সুমন, রাসেল, মুরসালিন, ইব্রাহিম, আপিল, আশিকসহ অন্যান্য সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)