জীবননগরে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চালু করতে গুরুত্বপূর্ণ খাল পরিদর্শন করলেন ইউএনও

আপলোড তারিখঃ 2026-03-01 ইং
জীবননগরে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চালু করতে গুরুত্বপূর্ণ খাল পরিদর্শন করলেন ইউএনও ছবির ক্যাপশন:

কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে দেশব্যাপী গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে জীবননগর উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খাল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


ইউএনও জানান, জীবননগর উপজেলার জনগুরুত্বপূর্ণ ও উপযোগী খালের নাম প্রস্তাবের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকাবাসীর মতামত আহ্বান করা হয়েছিল। স্থানীয়দের প্রস্তাবের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ খাল সরেজমিনে পরিদর্শন করা হয়। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের ন্যায় জীবননগর উপজেলাতেও খাল খনন কার্যক্রম শুরু হবে। খাল খনন কার্যক্রম বাস্তবায়নে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদানের জন্য জীবননগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউএনও।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)