দর্শনায় দুর্ঘটনায় আহতদের পাশে জামায়াত

আপলোড তারিখঃ 2026-02-28 ইং
দর্শনায় দুর্ঘটনায় আহতদের পাশে জামায়াত ছবির ক্যাপশন:

দর্শনায় সড়ক দুর্ঘটনায় আহত আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন সদস্য এবং নির্মাণকাজ করতে গিয়ে গুরুতর আহত শ্রমিক হজরত আলী (৩৪)-এর খোঁজখবর নিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ। এসময় তারা আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের উদ্যোগ নেন। গতকাল শুক্রবার বিকেল চারটায় নেতৃবৃন্দ প্রথমে রামনগর আদিবাসী পাড়ায় গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বাদ আসর দর্শনা পৌরসভার শ্যামপুর মল্লিকপাড়ায় গিয়ে নির্মাণ শ্রমিক হজরত আলীর বাড়িতে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। উল্লেখ্য, সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমির ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, নায়েবে আমির গোলজার হোসেন, পৌর সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির, বায়তুলমাল সম্পাদক আব্দুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ, পৌর কর্মপরিষদ সদস্য ছানোয়ার হোসেন, আলমগীর আরাফাত, বিল্লাল হোসেন, বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান, মানবিক দায়িত্ববোধ থেকে তারা আহতদের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)