জীবননগরে এসএসসি ১৯৮৭ ব্যাচের ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2026-02-28 ইং
জীবননগরে এসএসসি ১৯৮৭ ব্যাচের ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

জীবননগরে এসএসসি ব্যাচ ১৯৮৭-এর বন্ধুদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মাগফিরাত কামনায় বন্ধুদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮৭ ব্যাচের আহ্বায়ক জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানের পূর্বে প্রয়াত বন্ধুদের জন্য দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ওলিউর রহমান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮৭ ব্যাচের বন্ধু শিক্ষক নাসির উদ্দীন, আব্দুল আজিজ, খন্দকার মেহেদী হাসান, মোজাফ্ফর রহমান প্রিন্সিপাল, ওয়ালিউল্লাহ সাহেব, ইমদাদুল হক (পুলিশ), আব্দুল আলিম, জাহিদ জীবন, শাহাজান সিরাজ, আ.ন.ম মোস্তফা কামাল, নাজমুল, মোস্তফা, হাফিজুর রহমান বেল্টু, তোফাজ্জেল, মাসুদ আলী টিংকু, ডা. মো. আব্দুল জব্বার, ইমদাদুল হক কালু, সহিদুল্লাহ, আব্দুল মোমিন, আবু সাঈদ ডালিম, শিক্ষক মফিজুর রহমান, শিক্ষক আবু বকর, শহিদ, কিয়ামুদ্দীন, মশিয়ার রহমান (আর্মি), প্রফেসর আব্দুস সালাম, শাহ আলম, ঝিনাইদহ টিসিসি’র ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রুস্তম আলী ও আবু সাঈদ মোহাম্মদ সাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)