আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2026-02-28 ইং
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার হ্যামলেট ক্যাফেতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক নাজমুল হক শাওনের ব্যক্তিগত অর্থায়নে এই ইফতার ও দোয়া মাহফিলটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক রহমান মুকুল তাঁর বক্তব্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা সাংবাদিকরা সবসময় ঐক্যবদ্ধ থেকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের নিকট পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব।’ সভাপতির বক্তব্যে নাহিদ হাসান বলেন, ‘উপজেলা প্রেসক্লাবকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’ তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সঞ্জু আহমেদ সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ ও দিকনির্দেশনা উপস্থাপন করেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং ক্লাবের অভ্যন্তরীণ চেইন অফ কমান্ড বজায় রাখতে নিয়মিত সাংগঠনিক সভা ও গঠনমূলক আলোচনার কোনো বিকল্প নেই।


ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিক সমাজের পেশাগত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের অন্যতম সদস্য আব্দুস জব্বার রোকন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)