দামুড়হুদা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৪ জন আটক

আপলোড তারিখঃ 2017-11-16 ইং
দামুড়হুদা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৪ জন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা থানা পুলিশ গাঁজাসহ চারজনকে আটক করেছে। গতকাল বিভিন্ন সময় পৃথক স্থান থেকে এদের আটক করা হয়। বিকাল পাঁচটার দিকে দামুড়হুদা মডেল থানার এএসআই ইজাজুল, ছবেদ ও সাজেদুর সঙ্গীয় ফোর্সসহ দর্শনা শান্তিপাড়া রেলগেইট সংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে জয়রামপুর কলোনিপাড়ার মাদার শেখের ছেলে মানিককে (৩০) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। অন্যদিকে, একইদিনে রাত আটটার দিকে এসআই লিয়াকত আলি ও এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে একই উপজেলার মুক্তারপুর গ্রামের নেসার আলির বসতবাড়ির সামনে থেকে মঙ্গল সর্দারের ছেলে নেসার আলি (৫৫), কুদ্দুস আলির ছেলে তৈয়ব আলি (৩৫) ও মঙ্গল শেখের ছেলে আক্কেল আলিকে (৫০) ১০০ গ্রাঁম গাঁজাসহ আটক করে। এদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ এদেরকে আদালতে সোপর্দ করা হবে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন  বিষয়টির নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)