জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-02-27 ইং
জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগরে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসাদহ ইউনিয়নের পুরন্দরপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পুরন্দরপুর গ্রামের শুকুর আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৩৫), রাঙ্গামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকার সৈমাংপু চাকমার ছেলে রিপন চাকমা (৩২) ও মং পূজাইনের ছেলে মং চাকমা (২৮)। 
জীবননগর থানা-পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জীবননগর থানাধীন পুরন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। 


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, জীবননগরকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আজকের অভিযানে আমরা উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও এমন অভিযান আরও জোরদার করা হবে। ওসি আরও বলেন, আমরা স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য জানলে গোপনীয়তা রক্ষা করে তা পুলিশকে জানাতে পারেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)