কুড়ুলগাছি ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি

আপলোড তারিখঃ 2026-02-27 ইং
কুড়ুলগাছি ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ হলরুমের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জুয়েল খান ও কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউপি সচিব হারুন অর রশিদ, রিয়া-রিত্তি স্টোরের মালিক ও টিসিবি ডিলার মো. আব্দুর রাজ্জাক, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সদস্য আহসান হাবিব ঝন্টু, মহিলা সদস্য আফতাহারুন্নেসাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।


এদিন ইউনিয়নের ১ হাজার ৪২৫টি পরিবারের মাঝে টিসিবির প্যাকেজ পণ্য বিক্রি করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি চাল, ১ কেজি ছোলা ও ১ কেজি চিনি। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬০০ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)