চুয়াডাঙ্গায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ

‘ভেজাল খাদ্যের ওপর নো কম্প্রোমাইজ’

আপলোড তারিখঃ 2026-02-27 ইং
চুয়াডাঙ্গায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় হোটেল মালিক-কর্মচারী ও উদ্যোক্তাদের নিয়ে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি বিপণন অধিদপ্তর চুয়াডাঙ্গার আয়োজনে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তার কার্যালয়ের ট্রেনিং রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নারী-পুরুষ মিলিয়ে মোট ৩০ জন অংশগ্রহণ করেন। পাঁচটি সেশনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও নিরাপদভাবে বিক্রির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, ‘আজ ৩০ জন খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রশিক্ষণ নিয়েছেন। কীভাবে ভালো পরিবেশে, মান বজায় রেখে এবং নিরাপদভাবে খাদ্য বিক্রি করা যায়- সেসব বিষয়ে তাদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়েছে।’ তিনি জানান, প্রশিক্ষণের পাঁচটি সেশনের মধ্যে নিরাপদ খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরাও আইন ও বিধিমালা নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের সচেতন করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃষিপণ্য সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা ও মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, ‘ভেজাল খাদ্যের ব্যাপারে কোনো ছাড় নেই- নো কম্প্রোমাইজ। ব্যবসায়ীরা যদি সততা বজায় রেখে টাটকা ও নিরাপদ খাবার সরবরাহ করেন, তাহলে নতুন নতুন ভোক্তা তৈরি হবে। সৎভাবে ব্যবসা করুন, বাকিটা আমরা দেখব।’


এসময় ঢাকা কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, জেলা মার্কেটিং ইন্সপেক্টর শহিদুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালসহ বিভিন্ন হোটেল মালিক, কর্মচারী, অনলাইন ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)