আলমডাঙ্গায় ট্যাপেন্ডল ট্যাবলেটসহ আটক ১

আপলোড তারিখঃ 2026-02-27 ইং
আলমডাঙ্গায় ট্যাপেন্ডল ট্যাবলেটসহ আটক ১ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা-পুলিশের অভিযানে ৩৩ পিস ট্যাপেন্ডল ট্যাবলেট ও নগদ ৮ হাজার ৯০ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালান।


অভিযানকালে হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের মো. বাবলুর বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ওসমানপুর হঠাৎপাড়ার বাসিন্দা মো. তরিকুল ইসলামকে (৩২) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৩ পিস ট্যাপেন্ডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)