জীবননগরে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-11-16 ইং
জীবননগরে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন ছবির ক্যাপশন:
মাল্টি ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী সুলভ মূল্যে ও সহজ কিস্তিতে পৌঁছে দিতে নিজস্ব প্রতিবেদক: বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর ইলেকট্রনিক্স গৃহস্থালী পণ্যসামগ্রী সুলভ মূল্যে ও সহজ কিস্তিতে গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত বেস্ট ইলেকট্রনিক্সের জীবননগরে শোরুম উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের কালীগঞ্জ রোডের অবস্থিত পশু হাসপাতালের সামনে শোরুমের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জুয়েলারী ব্যবসায়ী ও ঠিকাদার সাইফুল ইসলাম জোয়ার্দ্দার টোকন, নিউ মার্কেটের রহমান বস্ত্রালয়ের স্বত্তাধিকারী আব্দুর রহমান, আহসানুজ্জামান বাবু। অতিথিরা বলেন, দেশে মাল্টি ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী শীর্ষস্থানীয় জনপ্রিয় প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড মাত্র পাঁচ বছরের মধ্যে সফলভাবে উদ্বোধন করেছে ১০৬টি নিজস্ব শোরুম উদ্বোধন করেছে। দেশের অর্থনীতিতে ও বেকার সমস্যাও দূরকরণে এই প্রতিষ্ঠান ভূমিকা রাখছে। এসময় বক্তারা প্রতিষ্ঠানটির আরো সাফল্য কামনা করে। এনিয়ে বিশ্বখ্যাত ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বিপণনকারী প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড দেশব্যাপী ১০৬টি শোরুম চালু করলো। এছাড়া চুয়াডাঙ্গা শোরুমের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, সেলস এক্সিকিউটিভ রনি আহমেদ, এনামুল হক , রাকিব হাসান, মামুনুর রশিদ, তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করে উদ্বোধন হওয়া শোরুমের ব্যবস্থাপক আলাউদ্দীন আল আজাদ। উল্লেখ্য, বাংলাদেশে বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড সর্বপ্রথম মাল্টি ব্র্যান্ড ইলেকট্রনিক্স চেইন শপের ধারণা নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ২৫টিরও বেশি বিশ্বখ্যাত ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী সুলভ মূল্যে নগদ কিংবা সহজ কিস্তিতে বাজারজাত করছে বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)