শুভ সকাল স্পোর্টিং ক্লাবের শুভসূচনা : চুয়াডাঙ্গা পৌর মেয়রের শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2017-11-16 ইং
শুভ সকাল স্পোর্টিং ক্লাবের শুভসূচনা : চুয়াডাঙ্গা পৌর মেয়রের শুভেচ্ছা ছবির ক্যাপশন:
মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে প্রতিপক্ষ গোপালগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে নিজস্ব প্রতিবেদক: মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০১৭’র ১ম পর্বের শেষ ম্যাচে বড় জয় নিয়ে এগিয়ে গেছে শুভ সকাল স্পোটিং ক্লাব, চুয়াডাঙ্গা। নিজেদের প্রথম ম্যাচে শুভ সকালের স্ট্রাইকার খোকনের হ্যাটট্রিকে ৩-১ গোলে প্রতিপক্ষ গোপালগঞ্জ আবাহনী ক্রীড়াচক্র পরাজিত হয়। বসুন্ধরা সিমেন্টের পৃষ্টপোষকতায় মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। অনেকটা বৈরী আবহাওয়ার মধ্যে ম্যাচটি শুরু হওয়ায় মাঠ সামলাতে একটু বেগ পেতে হয় শুভ সকালের খেলোয়াড়দের। এর মধ্যেই খেলার ১৫ মিনিটের মাথায় গোপালগঞ্জ আবাহনীর কাছ থেকে ১ গোল হজম করতে হয় তাদের। তবে প্রতিপক্ষকে শেষ হাসি হাসতে না দিয়ে ২৫ মিনেটেই দলে সমতা ফেরায় চুয়াডাঙ্গা শুভ সকালের স্ট্রাইকার খোকন। সমতা নিয়ে বিরতির পর মাঠে ফিরে ২য়ার্ধের ১৫ ও ২৫ মিনিটে আরো দু’টি গোল করে ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহবুবুল ইসলাম সেলিম ও কোচ মিলন বিশ্বাসের শিষ্যরা। তবে জয় পেতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে শুভ সকালের অধিনায়ক বিপ্প, গোলরক্ষক মামুন, আক্রমণ ভাগের রিপন, ফরিদ, সাইদুর, মিঠু, আলম, সায়েম, ইমরান, খোকন, শাহিন, মালেক ও শামিমদের। অফিসিয়াল শিমু, মতি, সুমন এবং সজলদের উৎসাহও ছিল তাদের অনুপ্রেরণা। এদিকে গোপালগঞ্জ আবাহনীর বিরুদ্ধে বিশাল জয় খুব একটা সহজ ছিল না তারপরেও দলীয় সমন্বয়ের কারণে তা সম্ভব হয়েছে উল্লেখ করে চুয়াডাঙ্গা শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘এক জেলা থেকে আরেক জেলার মাঠে জয় পাওয়াটা গর্বের বিষয়। আমাদের শুভ সকাল স্পোর্টিং ক্লাবের হয়ে তারা চুয়াডাঙ্গা জেলার মান ধরে রেখেছে। আরো একবার প্রমাণ করেছে তারা কতটা ফুটবল মোদী। এ জয়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)