চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র আহত

আপলোড তারিখঃ 2026-02-26 ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র আহত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার গোকুলখালি ইউনিয়ন পরিষদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্থ (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পার্থ চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়ার সুবাশ চন্দ্র দাসের ছেলে। সে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।


পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের ফোন পেয়ে পার্থ মোটরসাইকেল নিয়ে মেহেরপুরে এক বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে গোকুলখালি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।


পার্থর সঙ্গে থাকা তার বন্ধু সিয়াম আহমেদ বলেন, তারা মেহেরপুরে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। সামনে থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। তিনি লাফ দিয়ে পড়ে যাওয়ায় অক্ষত থাকলেও পার্থ গুরুতর আহত হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. নাজমুস সাকিব জানান, পার্থ নামে এক কিশোরকে বাইক দুর্ঘটনার পর জরুরি বিভাগে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে, নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং সে অচেতন ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)