জীবননগর কয়ায় আরবি শিক্ষককে মারধরের অভিযোগ

আপলোড তারিখঃ 2026-02-26 ইং
জীবননগর কয়ায় আরবি শিক্ষককে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে টাকা চুরির অপবাদে আরবি শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগে মো. বদরুল, মো. আ. করিম, মো. লিয়াকত, মো. মহিদুল ইসলাম, মো. কিতাব উদ্দীন, মো জামু ও মো. আবজাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গতকাল তার ছেলে রওশন আলীর বাড়িতে ছাত্র-ছাত্রীদের কুরআন শিক্ষা দিচ্ছিল। এসময় আসামিরা তার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করেন। এতে তার ছেলে অজ্ঞান হয়ে যান। পের স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


জানা গেছে, মহেশপুরের সলেমানপুর গ্রামের তোতা মিয়ার ছেলে হাসানুজ্জামান ক্বারিয়ানা কুরআন শিক্ষা ফাউন্ডেশনের শিক্ষক। তিনি সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামে থাকেন। সেখান থেকে কয়া গ্রামের নারী-পুরুষদের কুরআন শিক্ষা দিতেন।


কুরআন শিক্ষার্থী ইশমোতারা ওরফে ইসি বলেন, মসজিদের দানবাক্সের টাকা চুরির অপবাদে হুজুরকে মারধর করেছেন মো. বদরুল, মো. আ. করিম, মো. জামু, মো. আবজাল হোসেন ও সাইদুলহ আরও কয়েকজন। তারা মাঝের পাড়ার মসজিদের গেটের সামনে হুজুরকে মারধর করেছে। পরে আমরা হুজুরকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তারা হুজুরের কাছে কোনো টাকা পাইনি। শুধু আমরা যে টাকা পড়ানোর জন্য টাকা দিয়েছিলাম সেই টাকা ছিল।  যারা মারধর করেছেন তারা জামায়াতের নেতা বলে জানান তিনি। একই গ্রামের ফাহিমা খাতুন বলেন, ছেলটা খুবই ভালো। ব্যবহার খুব ভালো।


জেবা মালিথা নামের এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন, ছেলেটা ভীষণ ভালো একটা ছেলে। আমাদের বাড়ি এসে দুটো বছর কোরআন পড়িয়েছে। কোনো দিন খারাপ কিছু দেখিনি। এমন ছেলের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ মানা যায় না। তার ওপর অকারণে ভাইটাকে মারধর করেছে। এ বিষয়ে হাসানুজ্জামানের বাবা তোতা মিয়া বলেন, ‘সবাই বলছে আমার ছেলে অপরাধী না। আমার ছেলে যদি অপরাধী হয়ে থাকে, তাহলে অপরাধের শাস্তি নেবে। আর যদি অপরাধী না হয়ে থাকে, তাহলে এর বিচার আমি সুষ্ঠুভাবে চাই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)