ঝাড়– হাতে পরিচ্ছন্নকর্মীদের সাথে আবর্জনা কুড়ালেন মেয়র জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2017-11-16 ইং
ঝাড়– হাতে পরিচ্ছন্নকর্মীদের সাথে আবর্জনা কুড়ালেন মেয়র জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
এবার সেচ্ছাশ্রমে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন পরিস্কার পরিচ্ছন্ন করল বিডি ক্লিন কর্মীরা নিজস্ব প্রতিবেদক: ক্লিন চুয়াডাঙ্গা, গ্রীন চুয়াডাঙ্গা গড়ার লক্ষে একদল স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্র্থী সেচ্ছা উদ্যোগে গড়ে তুলেছে একটি সংগঠন; যার নাম ‘বিডি ক্লিন’। সংগঠনটি আত্মপ্রকাশ করার সময় থেকেই একের পর এক সমাজ সেবা ও পরিবেশ সুরক্ষামূলক কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন পরিস্কার পরিচ্ছন্ন নামে বিডি ক্লিন কর্মীরা। তাদের এ কার্যক্রম চলে দুপুর ২টা পর্যন্ত টানা ৪ ঘন্টা। এরআগে তারা গত সপ্তাহে (৭ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে প্রথমবারের মত নিজেদের কার্যক্রম জানান দেয়। বিডি ক্লিন, চুয়াডাঙ্গার উদ্যোগে গতকাল বুধবার সকালে ঝাড়–-বেলচা হাতে, আবার কখনও নিজ হাতে ময়লা আবর্জনা কুড়িয়ে তা নির্দিষ্ট স্থানে ফেলে স্টেশন ও রেললাইন পরিস্কার পরিছন্ন অভিযানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় পৌর মেয়র জিপু চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য চুয়াডাঙ্গা পৌরবাসীকে একটি ক্লিন ও গ্রীন শহর হিসাবে উপহার দেওয়ার। এ লক্ষে তিন দফায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিস্কার পরিছন্ন করণ কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের নির্মল পরিবেশ ফিরিয়ে আনা হয়ছে। পর্যায়ক্রমে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিস্কার-পরিছন্ন করা হবে। এরমধ্যে রয়েছে বাস টার্মিনাল, বিভিন্ন হাট-বাজার, স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। নিজ হাতে ঝাড়– নিয়ে একটা অপরিস্কার জায়গাকে পরিস্কার পরিচ্ছন্ন করতে এসে নিজেকে পরিচ্ছন্নকর্মী ভাবতে স্বাচ্ছন্দবোধ করছি।’ বিডি ক্লিন, চুয়াডাঙ্গার কার্যক্রম ও উদ্দেশ্যে নিয়ে সংগঠনটির মূখপাত্র আফসানা সৌজী জানায়, ‘ সেচ্ছাশ্রমে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষে আমার স্কুল-কলেজ পড়–য়া বন্ধু-বান্ধবদের নিয়ে একটি কার্যক্রম শুরু করি। তাদেরকে সুসংগঠিত করতে একটি সংগঠন নিয়ে যাত্রা করি; যার নাম বিডি ক্লিন, চুয়াডাঙ্গা। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু’র একান্ত সাহায্য সহযোগিতায় সদর হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেওয়ার মধ্যে দিয়ে বিডি ক্লিন সংগঠনের আত্মপ্রকাশ হয়। এবার আমরা চুয়াডাঙ্গা রেলস্টেশন পরিস্কার পরিচ্ছন্ন করেছি। পরবর্তীতে জনগুরুত্বপূর্ণ সকল জায়গা পরিস্কার পরিচ্ছন্নের কর্মসূচী গ্রহণ করা হবে।’ স্টেশন পরিস্কার পরিচ্ছন্ন অভিযানকালে অংশ নেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী বেগম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ  জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি, বিডি ক্লিন কর্মী সুরভী জোয়ার্দ্দার, ইসতিয়াক সাকিল, মেহেদী হাসানসহ শতাধিক শিক্ষার্থী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)