দামুড়হুদায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি

আপলোড তারিখঃ 2026-02-24 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি ছবির ক্যাপশন:

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দামুড়হুদা উপজেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে উন্মুক্তভাবে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার সদর, নতিপোতা, দর্শনা, বিষ্ণুপুর ও কুড়ালগাছি বাজারে এই কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিটি ভেন্যুতে প্রায় ৪০০ জন ক্রেতার কাছে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।


জানা গেছে, ৫৯০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল এবং ৫০০ গ্রাম খেজুর বিক্রি করা হয়। ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে দেখা গেছে। টিসিবির পণ্য ক্রেতা কমিল উদ্দীন বলেন, ‘রমজান মাসে কার্ড ছাড়াই সুলভ মূল্যে পণ্য পেয়ে ভালো লাগছে। প্রত্যেক বাজারে যদি এমন উদ্যোগ নেওয়া হয়, তাহলে সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবে।’


দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল জানান, সারা দেশের মতো দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে উন্মুক্তভাবে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। আগামী ১২ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)