হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৬ প্রতিষ্ঠানে ৮৪ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-02-24 ইং
হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি হোটেল ও তিনটি ফলের দোকান ও মুদি দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহাদ চৌধুরী ও মির্জা শহিদুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত হাজারের সংগ্রাম হোটেলের মালিক শাহিন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় ৪৫ হাজার টাকা, সাদিয়া হোটেলের মালিক জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা, মদিনা হোটেলের মালিক রুবেল মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নাসিম ফল ভান্ডারকে ২২ হাজার টাকা এবং সোনা মিয়া ফল ভান্ডার ও মুদি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় র‌্যাব ও পুলিশের একটি দল সহযোগিতা করে। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)