চাবরি শেষেও চেয়ার ছাড়ছেন না অধ্যক্ষ

আপলোড তারিখঃ 2026-02-24 ইং
চাবরি শেষেও চেয়ার ছাড়ছেন না অধ্যক্ষ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম অবসরে চলে যাওয়ার পরও তার একের পর এক চাকরির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তৃতীয় দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা না হলেও তিনি চেয়ার দখল করে আছেন। তথ্য নিয়ে জানা গেছে, অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম ২০২৫ সালের ৫ মে মাসে অবসরে যান। এরপর সভাপতির ইন্ধনে চাকরির মেয়াদ তিন মাস বৃদ্ধি করেন। প্রথম দফার মেয়াদ শেষ হলে দ্বিতীয় দফায় ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয়।


অধ্যক্ষের দ্বিতীয় মেয়াদ শেষ হলে আবারো কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুন্সি কামাল আজাদ পাননু তৃতীয় দফায় চাকরির মেয়াদ বৃদ্ধির আবেদনে সুপারিশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বরাবর পাঠান। কিন্তু ভিসির অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক নাজিম উদ্দীন আহম্মেদ ১১১৪৬ নং স্মারকে তৃতীয়বার মেয়াদ বৃদ্ধির কোনো সুযোগ নেই বলে জানিয়ে গত ৩ ফেব্রুয়ারি কলেজ সভাপতির বরাবর চিঠি দেন।


অভিযোগ উঠেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি আসার পরও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম চেয়ার দখল করে বসে আছেন। তার এই চেয়ার দখলের বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, এই চেয়ারে কি মধু আছে যে অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম ছাড়তে চাচ্ছেন না? বিষয়টি নিয়ে অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম জানান, চেয়ারে থাকার তার কোনো ইচ্ছা নেই। সভাপতির অনুরোধে ও কলেজের মসজিদ নির্মাণের স্বার্থে আরো কিছুদিন তিনি থাকতে চান।


এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুন্সি কামাল আজাদ পাননু জানান, যোগ্য অধ্যক্ষ না পাওয়ার কারণে একাধিকবার মেয়াদ বৃদ্ধির আবেদন করা হচ্ছে। তৃতীয় দফার আবেদন বাতিল হওয়ায় একটি প্যানেল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তালিকা পাঠানো হবে। সেখান থেকে যাকে যোগ্য বলে মনে করবেন, তাকে নিয়োগ দিবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)