দামুড়হুদায় রঙমিস্ত্রিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা

চিকিৎসাধীন অবস্থায় যুবক সাজু শেখের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-02-24 ইং
দামুড়হুদায় রঙমিস্ত্রিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ছবির ক্যাপশন:

দামুড়হুদায় ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়া যুবক সাজু শেখ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সাজু শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুনবাজার পাড়ার মৃত বাদল শেখের ছেলে। পেশায় তিনি রঙমিস্ত্রি ছিলেন।


পুলিশ ও স্বজনরা জানায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দামুড়হুদা উপজেলার খাপাড়া এলাকায় কয়েকজন যুবক সাজু শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহতের বড় ভাই রাজু শেখ বলেন, ‘ঘটনার পেছনের কারণ বা হামলার সাথে কারা জড়িত, তা আমি জানি না। পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হবে।’


দামুড়হুদা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে অর্থ দাবি ও বিরোধের জেরে হামলা ঘটতে পারে। অভিযুক্তদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। এদিকে, গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় সাজুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ থেকে চুয়াডাঙ্গায় নেওয়ার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুতি চলছে, জানিয়েছেন নিহতের বড় ভাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)