চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টে ৬ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-02-24 ইং
চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টে ৬ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে মোবাইল কোর্টে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার সাতগাড়ী করিমন স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশফাকুর রহমান। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


অভিযান চলাকালে দুটি দোকানে মূল্যতালিকা হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী প্রতিটি দোকানকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেট ছাড়া ও বৈধ লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে মো. ফয়সাল ও মো. রকি আহমেদকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোবাইল কোর্টে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)